আপনি কি অর্থের বিনিময়ে নিজের কোনো অঙ্গ ত্যাগ করতে রাজি হবেন?

 নাহ! তাই না তবে ২০১৩ সালে মার্ক পারিসি নামক এক মার্কিন ব্যক্তি তার বাম অন্ডকোষ বিক্রি করার পরিকল্পনা করছিলেন শুধুমাত্র সেই সময়ে বাজারে আসা Nissan 370Z স্পোর্টস কার কিনতে।

man-wanted-to-sell-testicle-to-buy-car

২০১৩ সালে মার্ক পারিসি নামক এক মার্কিন ব্যক্তি সিবিএস-এর জনপ্রিয় টক শো ‘দ্য ডক্টরস’-এ এসে বিশ্বজুড়ে হইচই ফেলে দেন। কারণটি ছিল অবিশ্বাস্য! তিনি তার একটি অণ্ডকোষ গবেষণার জন্য ৩৫,০০০ মার্কিন ডলারে বিক্রি করার পরিকল্পনা করছিলেন।

পারিসির এই ত্যাগের পেছনে কোনো মহৎ উদ্দেশ্য নয়, বরং একটি শৌখিন শখ কাজ করছিল। তিনি চেয়েছিলেন সেই অর্থ দিয়ে তখনকার সময়ে বাজারে আসা Nissan 370Z স্পোর্টস কার কিনতে। সেই সময় Nissan Motor Company Ltd. এর মার্কেটিং স্লোগান ছিলো “A serious car for serious drivers”। মার্ক পারিসি কেবল এই একবারই নয়, এর আগেও বিভিন্ন অদ্ভুত মেডিকেল ট্রায়ালে অংশ নিয়ে প্রায় ১.৫ লক্ষ ডলার আয় করেছিলেন। তাকে অনেকেই ‘Professional Lab Rat’ বা পেশাদার ল্যাব টেস্ট সাবজেক্ট হিসেবে চিনতেন।

Comments