Est. 2026
ইনডিপেনডেন্ট বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংবাদ প্লাটফর্ম
news

ডিপফেক শনাক্তকারী পিনড্রপ পালস ফর মিটিংস টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের The Best Inventions তালিকায় স্থান করে নিয়েছে।

ডিপফেক প্রতারণা ঠেকাতে পিনড্রপের AI টুল টাইম ম্যাগাজিনের সেরা উদ্ভাবনের তালিকায়

1 min read
পিনড্রপ পালস ফর মিটিংস—ডিপফেক শনাক্তকারী এই প্রযুক্তি টাইম ম্যাগাজিনের সেরা উদ্ভাবন তালিকায় জায়গা পেয়েছে।
পিনড্রপ পালস ফর মিটিংস—ডিপফেক শনাক্তকারী এই প্রযুক্তি টাইম ম্যাগাজিনের সেরা উদ্ভাবন তালিকায় জায়গা পেয়েছে।

অনলাইন মিটিংয়ের দুনিয়ায় এক নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে "এআই ডিপফেক"। ২০২৪ সালের শুরুতে হংকংয়ের একটি বহুজাতিক কোম্পানির একজন কর্মী ভিডিও কনফারেন্সে তার কোম্পানির CFO-কে দেখে বিভ্রান্ত হয়ে ২৫ মিলিয়ন ডলার প্রতারকদের হাতে তুলে দিয়েছিলেন।

পর্দার ওপাশে থাকা ব্যক্তিটি আসলে ছিলেন একজন প্রতারক, যিনি নিখুঁত ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে বসের চেহারা ও কণ্ঠ নকল করেছিলেন। এই ধরনের প্রতারণা ঠেকাতেই তৈরি হয়েছে "পিনড্রপ পালস ফর মিটিংস"।