Est. 2026
ইনডিপেনডেন্ট বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংবাদ প্লাটফর্ম
news

২০১৩ সালে ইন্ডিয়ান এক নারীর অস্ত্র থেকে ফুটবলের মতো মলের পিন্ড অস্ত্রোপচারের মাধ্যমে বের করেন চিকিৎসকরা

ফেকালোমা রোগে ৪৫ দিন মলত্যাগ না করতে পারায় ফুটবলসম পিণ্ড অস্ত্রোপচারে বের করা হয়

1 min read
ফেকালোমা রোগে মল অন্ত্রের ভেতরে জমে পাথরের মতো শক্ত হয়ে যায়।
ফেকালোমা রোগে মল অন্ত্রের ভেতরে জমে পাথরের মতো শক্ত হয়ে যায়।

২০১৩ সালে ভারতের চেম্বুরে একটি হাসপাতালের চিকিৎসকরা ২৮ বছর বয়সী এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ফুটবলের সমান বড় একটি শক্ত মলের পিণ্ড অপসারণ করেছিলেন।

চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থাকে "ফেকালোমা" বলা হয়, যেখানে মল অন্ত্রের ভেতরে জমে পাথরের মতো শক্ত হয়ে যায়। ওই নারী দীর্ঘ ৪৫ দিন ধরে মলত্যাগ করতে পারেননি, ফলে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল এবং তিনি প্রচণ্ড ব্যথায় ভুগছিলেন।