২০১৩ সালে মার্ক পারিসি নামক এক মার্কিন ব্যক্তি তার বাম অণ্ডকোষ বিক্রি করার পরিকল্পনা করছিলেন শুধুমাত্র সেই সময়ে বাজারে আসা Nissan 370Z স্পোর্টস কার কিনতে।
তিনি সিবিএস-এর জনপ্রিয় টক শো "দ্য ডক্টরস"-এ এসে বিশ্বজুড়ে হইচই ফেলে দেন। কারণটি ছিল অবিশ্বাস্য! তিনি তার একটি অণ্ডকোষ গবেষণার জন্য ৩৫,০০০ মার্কিন ডলারে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন।