Est. 2026
ইনডিপেনডেন্ট বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংবাদ প্লাটফর্ম
news

কাটেলফিশ চোখের পলকে মাত্র ২০০ মিলিসেকেন্ডের মধ্যে নিজের শরীরের রঙ পরিবর্তন করতে পারে। এর রয়েছে ৩টি হৃদপিণ্ড, নীল রক্ত আর অবিশ্বাস্য বুদ্ধিমত্তা-গভীর সমুদ্রের 'গিরগিটি' খ্যাত এই কাটলফিশ যেন প্রকৃতির জীবন্ত বিস্ময়

বর্ণান্ধ হওয়া সত্ত্বেও কাটলফিশ মাত্র ২০০ মিলিসেকেন্ডে শরীরের রঙ বদলাতে পারে

1 min read
কাটলফিশ মাত্র ২০০ মিলিসেকেন্ডে শরীরের রঙ পরিবর্তন করতে পারে—সমুদ্রের গিরগিটি নামে পরিচিত।
কাটলফিশ মাত্র ২০০ মিলিসেকেন্ডে শরীরের রঙ পরিবর্তন করতে পারে—সমুদ্রের গিরগিটি নামে পরিচিত।

কাটলফিশ (Cuttlefish) গভীর সমুদ্রের এক বিস্ময়কর প্রাণী। নামের শেষে ফিশ থাকলেও এরা আসলে মাছ নয়, বরং অক্টোপাস ও স্কুইডের নিকটাত্মীয় এক ধরণের অত্যন্ত বুদ্ধিমান অমেরুদণ্ডী প্রাণী। এদের সমুদ্রের "গিরগিটি" বলা হয় কারণ এরা দ্রুত শরীরের রঙ, ধরণ এবং ত্বকের গঠন পরিবর্তন করে নিখুঁত ছদ্মবেশ ধারণ করতে পারে।

মজার ব্যাপার হলো, নিজেরা বর্ণান্ধ হওয়া সত্ত্বেও প্রায় ১০ মিলিয়ন রঙ নিয়ন্ত্রণকারী কোষের মাধ্যমে এরা এই অসাধারণ কাজটি করে।